Logo

ক্যাটাগরি পরিবর্তন করলো ট্রাস্ট ইসলামী লাইফ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে ’এন’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ২ জানুয়ারি, থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সালের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬