শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ২ জানুয়ারি, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পনিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩ জানুয়ারি, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ জানুয়ারি, বৃহস্পতিবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।