Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন করল ৮ কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮টি কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

  • কোম্পানিগুলো হলো: ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, শাইন পুকুর সিরামিক্স, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ভিএফএস থ্রেড ডাইং।
  • ফু-ওয়াং সিরামিক: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড।
  • এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৪’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড।
  • শাইন পুকুর সিরামিকস: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
  • প্রাইম ফাইন্যান্স: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড।
  • জি কিউ বলপেন: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড।
  • ইন্দো-বাংলা ফার্মা: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
  • ডমিনেজ স্টিল বিল্ডিং: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।
  • ভিএফএস থ্রেড ডাইং: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বি+’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৫’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬