Logo

১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে এমারাল্ড অয়েল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

এমারাল্ড অয়েল ইন্ডাস্টিজ লিমিটেডের ১৬তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭শে ডিসেম্বর, ২০২৩) অনলাইন প্লাটফর্মে কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানিটির শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন করে। যা পূর্ববতী উদ্দ্যেক্তা ও পরিচালকগণ যাদের শেয়ার ৩০.৪৫ শতাংশ ব্যতীত সকলে প্রাপ্য হবেন।

এছাড়াও ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা বিনিয়োগের বিপরীতে মিনরি বাংলাদেশ লিমিটেডকে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪ টি সাধারণ শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সফিকুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬