Logo

মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো শামীম আহম্মদ। উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং সংক্রান্ত আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন।

ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মোঃ মোসােেদ্দক হোসেন, এসভিপি ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ নাসিম আলম এবং মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৯২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬