Logo

ফু-ওয়াং সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

ফু-ওয়াং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিকস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৯ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে আয় ছিল ০.০৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯৯ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬