Logo

৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

নতুন কর্মসূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২৬ ডিসেম্বর থেকে তিনদিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।

রোববার (২৪ ডিসেম্বর, ২০২৩) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এই তিন দিন বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬