Logo

এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নেমেছে ২ কোম্পানি

ক্যাটাগরি পরিবর্তন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়ছে। এই ২ কোম্পানি আগামী ২৬ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ’বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পতেঙ্গা পাওয়ার ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে বারাকা পতেঙ্গা ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ’এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমেছে। আর আইসিবি ২.৫০ শতাংশ নগদ এবং ২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ’এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬