Logo

তিন বিভাগে বৃষ্টির আভাস

বৃষ্টির আভাস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আজ দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে রোববার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর দেশের ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে আগামীকাল সোমবার দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে নদী অববাহিকায় মধ্যরাত থেকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে রাতের তাপমাত্রা কমতে পারে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬