Logo

দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধ পালিত

রাজধানীর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সরকারের পদত্যাগের একদফা দাবিসহ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজ রবিবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামী। জানা যায়, আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দেওয়া হবে। এদিকে তিন দিনের গণসংযোগের শেষ দিনেও শনিবার সারা দেশে লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। তিনি জানেন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জিতবে না। সিপিডির এক গবেষণা বলছে, শুধু ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা পাচার হয়েছে।

এদিকে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। শনিবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬