Logo

উড়ছে পিএসজি, এমবাপের জোড়া গোল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জোড়া গোল করলেন পিএসজির ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। তার এই জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে মেটজকে ৩-১ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও নিরঙ্কুশ করলো পিএসজি।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নিসের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিলো প্যারিসের ক্লাবটি। ১৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৪০। সমান সংখ্যক ম্যাচে নিচের পয়েন্ট ৩৫। নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে পিএসজি প্রতিপক্ষ মেটজের জালই খুঁজে পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ভিতিনহার গোলে প্রথম এগিয়ে যায় পিএসজি।

এরপর ৬০তম মিনিটে কিলিয়ান এমবাপে করেন দলের দ্বিতীয় এবং নিজের প্রথম গোল। এ গোল দিয়ে নিজের ২৫তম জন্মদিন উদযাপন করেন তিনি।

৭২তম মিনিটে মেটজের হয়ে একটি গোল পরিশোধ করেন ম্যাথিউ উদল। কিন্তু ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন এমবাপে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬