Logo

জিএসপি ফিন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

জিএসপি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফিন্যান্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছে ২ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির আয় ছিল ১৮ পয়সা।

অপরদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির কনসুলেটেড লোকসান হয়েছে ৪ টাকা ২৫ পয়সা। গতবছর একই সময়ে ৬৩ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৫৩ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬