শেয়ারবাজারে তালিকাভক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- মতিন স্পিনিং মিলস লিমিডেট, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, মতিন স্পিনিং মিলস লিমিডেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির জুন,২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।