Logo

নাম পরিবর্তন ও মূলধন বাড়াবে ইমাম বাটন

ইমাম বাটন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ নাম পরিবর্তন ও অনুমুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের পরিবর্তে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি রাখা হবে। অন্যদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা বাড়াবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটির ইজিএম আগামী ২৯ জানুায়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬