শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপসের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি অনিবারয কারণে এজিএমের তারিখ পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির এজিএম ২৭ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।