Logo

আইসিএসবির বিজয় দিবস উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) ইনস্টিটিউট প্রাঙ্গনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে। আইসিএসবি’র ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি (ডিআরসি) এর উদ্যোগে এই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজয় দিবস উদযাপনের শুরু হয়  পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মারমাগফেরাত এবং দেশের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, অলি কামাল এফসিএস, কাউন্সিল সদস্য,জনাব মোহাম্মদ হারুন-অর-রশিদ এফসিএস, কাউন্সিল সদস্য,জনাব আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত, কাউন্সিল সদস্য, জনাব মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ফেলো ও সহযোগী সদস্য, ডিআরসি সদস্য, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬