Logo

লেনদেনের শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ

Olympic-Accessories
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩০ কোটি ১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমসের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকার।

২৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইয়াকিন পলিমার, বিডি থাই এ্যালুমিনিয়াম, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬