Logo

দর বাড়ার কারণ জানে না স্ট্যান্ডার্ড সিরামিকস

স্ট্যান্ডার্ড সিরামিকস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

এদিকে বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, ডিএসইতে গেল ২৮ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৮ টাকা ৭০ পয়সা । ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৯১ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬