Logo

জাতিসংঘে পাশ হলো গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব

রুশ প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। মানবিক দিক বিবেচনায় গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মৌরিতানিয়া ও মিসর এই প্রস্তাব তুলেছিল। বাংলাদেশ ও ভারতসহ ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ ভোট দিয়েছে বিপক্ষে। আর ভোটদানে বিরত ছিল ২৩টি দেশ।

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দাবিতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটি ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার সাধারণ পরিষদের ভোটে পক্ষে ভোট দিয়েছে দেড় শতাধিক দেশ।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ ১০ দেশ বিপক্ষে ভোট দিয়েছে। আর ২৩ দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। যদিও সাধারণ পরিষদে পাশ হওয়া এই রেজ্যুলেশনটি মানা বাধ্যতামূলক নয়, তার পরও এটি বৈশ্বিক মতামতের সূচক হিসাবে কাজ করে থাকে।

সাধারণ পরিষদের ভোটাভুটির পর সৌদি আরবের জাতিসংঘের রাষ্ট্রদূত আবদুল আজিজ আলওয়াসিল এক মন্তব্যে বলেছেন, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা এই খসড়া প্রস্তাবটিকে সমর্থন করেছেন, যা সবেমাত্র বিপুল সংখ্যাগরিষ্ঠ দ্বারা গৃহীত হয়েছে।

গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন গাজার ৮০ শতাংশের বেশি মানুষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬