Logo

সিনোবাংলার রাইট শেয়ার অনুমোদন করেছে বিএসইসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

রাইট শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে প্রায় ২০ কোটি ১৯ লাখ টাকা সংগ্রহ করবে।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর, ২০২৩) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮৯১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদিত প্রস্তাব অনুসারে, সিনোবাংলা ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

কোম্পানিটি ২০ টাকা অভিহিত মূল্যের (শেয়ার প্রতি ১০ টাকা প্রিমিয়ামসহ) ১ কোটি ৯ লাখ ৯৮ হাজার ২৮৩টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬