Logo

আর্থিক প্রতিবেদন সংশোধন করলো ফারইস্ট নিটিং

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিংয়ের আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে। কোম্পানিটি ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সংশোধনের পর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। এর আগে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৫ পয়সা বা ৩.২৬ শতাংশ।

অপরদিকে সংশোধনের পর কোম্পানির এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। এর আগে কোম্পানির এনএভি ছিল ১৯ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির এনএভি বেড়েছে ০.১০ পয়সা বা দশমিক ৫১ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬