Logo

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের তাপমাত্রা একদিনের ব্যবধানে আরো কমেছে। তাপমাত্রা কমায় কনকনে শীতের কারণে হাড় কাঁপছে উত্তরের এ জেলার সীমান্তবর্তী মানুষ।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টায় পঞ্চগড়ের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এর ৩ ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা আরো কমে ১১.৮ ডিগ্রিতে নেমেছে। মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মঙ্গলবার ভোরে গত দুদিনের থেকে কম কুয়াশা থাকলেও প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সকাল ৮টার পর সূর্যের আলো দেখা গেলেও কনকনে শীতে নাজেহাল এ জেলার মানুষ। প্রয়োজনের বাইরে অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। তবে শীত উপেক্ষা করে সকালে চা শ্রমিক, পাথর শ্রমিকসহ বিভিন্ন নিম্নআয়ের মানুষদের জীবিকার তাগিদে কাজে যেতে দেখা গেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬