Logo

সারাদেশে চলছে বিএনপির ৩৬ ঘন্টার অবরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে দেশজুড়ে বিএনপি ১১তম দফার ৩৬ ঘন্টার অবরোধ চলছে। কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি কাজ করছে র‌্যাব। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অবরোধের সকালে শৈত প্রবাহ ও তীব্র কুয়াশার মধ্যেও রাজধানীসহ সারা দেশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ট্রেন ও লঞ্চ তাদের নির্দিষ্ট রুটে চলাচল করছে। তবে সর্বত্রই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, অবরোধের সমর্থনে আগের রাতে রাজধানীসহ সারাদেশে মিছিল করেছে বিরোধী দলের নেতাকর্মীরা। রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মশাল মিছিল হয়েছে। মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের কাছাকাছি ভাসানি ভবনের সামনে গেলে পুলিশের বিরুদ্ধে মশাল মিছিলে হামলার অভিযোগ উঠে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬