Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন করল ২ কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ও ইস্টার্ণ হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইবনে সিনা দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ” এএ+” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ৩০ জুন, ২০২৩ ও ৯ ডিসেম্বর,২০২৩ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ইস্টার্ণ হাউজিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ+” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত এবং অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬