Logo

পদ্মা অয়েলের এজিএমের তারিখ পরিবর্তন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি পদ্মা অয়েল লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পদ্মা অয়েল লিমিটেডের ৫৪ তম এজিএম আগামী ২০ জানুয়ারি সকাল ১১টায় হবে। এর আগে কোম্পানিটি তাদের এজিএম ৬ জানুয়ারি সকাল ১১টায় করার ঘোষণা দিয়েছিল। তারিখ ছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬