ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) নতুন নিবন্ধিত সদস্যদের রাজধানীর হলিডে ইন হোটেলে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে ৪১ জন সদ্য এসোসিয়েট মেম্বারদের উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়।
সোমবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বানিজ্য মন্ত্রনালয়।
আইসিএসবির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অভ্যর্থনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিনি আইসিএসবির সংক্ষিপ্ত ইতিহাস এবং প্রাইভেট সেক্টরে চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
জনাব অলি কামাল এফসিএস, চেয়ারম্যান, মেম্বারশিপ এন্ড রেজিস্ট্রেশন কমিটি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রাইভেট সেক্টরে চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, নতুন সদস্যদের জ্ঞান, দক্ষতা এবং সততার পরীক্ষা হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশে।
নতুন সদস্যদের পক্ষ থেকে তিনজন সহযোগী সদস্য মো: ইব্রাহিম হোসেন এসিএস, হেপি দে এসিএস এবং মাহমুদুল হাসান এসিএস বক্তব্য দেন। তারা আইসিএসবির শিক্ষক, সিনিয়র সদস্য এবং আইসিএসবির কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা বলেন, আইসিএসবির সর্বস্তরের সবার সহযোগিতা ছাড়া চার্টার্ড সেক্রেটারি হওয়া কষ্টসাধ্য একটি ব্যাপার।
এম নুরুল আলম এফসিএস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সদস্য মেম্বারশিপ অ্যান্ড রেজিস্ট্রেশন কমিটি ‘পেশাগত নৈতিকতা এবং শিষ্টাচার’ বিষয়ে নতুন সদস্যদের উদ্দেশে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি পেশাদারি আচরণবিধি, চার্টার্ড সেক্রেটারিদের নৈতিক নীতিমালা, চার্টার্ড সেক্রেটারিদের পেশাগত দায়িত্ব এবং কর্পোরেট শিষ্টাচার নিয়ে আলোচনা করেন।
এফসিএস প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ তার বক্তব্যে বলেন, নতুন চার্টার্ড সেক্রেটারিদের জন্য এটি একটি বিশেষ দিন। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রধান অতিথি জনাব তপন কান্তি ঘোষ নতুন চার্টার্ড সেক্রেটারিদের অভিনন্দন জানান এবং বলেন, চার্টার্ড সেক্রেটারিদের পেশাদারিত্ব, নৈতিকতা সহানুভূতি, আর্ন্তজাতিক কম্প্লায়েন্স ইস্যু, ইএসজি নবায়ন যোগ্য জালানী, ইত্যাদি সর্ম্পকে জানতে হবে এবং তাদের নিয়মিত অনুশীলন করতে হবে।
বাণিজ্য সচিব তার মূল্যবান বক্তব্য প্রদানের পর আইসিএসবির নতুন সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন।
পরিশেষে আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস চেয়ারম্যান, মেম্বারশিপ অ্যান্ড রেজিস্ট্রেশন কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি, আইসিএসবির কাউন্সিল সদস্য ও উপস্থিত সবার উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।