শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং লিমিটেড ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস ডিভিডেন্ডের সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি আলোচ্য বছরে ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ স্টক।কোম্পানিটির বোনাস ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।