Logo

ট্যানারি ব্যবসা করবে ইমাম বাটন

ইমাম বাটন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটনের পরিচালনা বো ট্যানারি ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি চট্টগ্রামের পাহারতলীতে কারখানা প্রাঙ্গনে লেদার ইউনিট করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির এই প্রকল্পের মোট ব্যয় ১১ কোটি ৫৫ লাখ টাকা। প্রাথমিকভাবে কোম্পানিটি ৪ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করবে। আর বাকী ৭ কোটি ৩ লাখ টাকা ধাপে ধাপে বিনিয়োগ করবে। কারখানার লেদার ইউনিটের চারপাশে ১৯ হাজার ৫০০ স্কয়ার ফিট। আর অফিস এরিয়া ১ হাজার স্কয়ার ফিট।

কোম্পানিটির প্রতি বছরে ১ লাখ ৬০ হাজার জোড়া উৎপাদন ক্ষমতা রয়েছে। কোম্পানিটি আশা করছে প্রতি বছর ২ কোটি টাকা মুনাফা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬