Logo

গুলিস্তানে বাসে আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক গনমাধ্যমকে জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে খবর আসে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই খবরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্দেশে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬