Logo

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করল জিএসপি ফিন্যান্স

জিএসপি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফিন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আলোচ্য হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড ১ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছিল।

অপরদিকে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির কনসুলেটেড লোকসান হয়েছে ২ টাকা ৯৬ পয়সা। গেল বছর একই সময়ে ৪৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটডে নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৮২ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬