Logo

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে দেশব্যাপী।

রোববার ভোর ৬টা থেকে নবম দফার এ অবরোধ শুরু হয়েছে; চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ ও রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত থাকবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ডের পর থেকে দেশব্যাপী চার দফা হরতাল ও আট দফা অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জামায়াতে ইসলামী।

আজ থেকে ৪৮ ঘণ্টার সর্বাত্মক রাজপথ-রেলপথ-নৌপথে অবরোধ কর্মসূচি সফলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিরোধী সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। সরকারের একতরফা নির্বাচন দেশের জনগণ হতে দেবে না। বিজয়ের মাসেই হয়তো আমরা আরেকটি বিজয়ের সুখবর পাব।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬