শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি আলোচ্য বছরে ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২.৫ শতাংশ স্টক। আর বাকী ২.৫ শতাংশ ক্যাশ। আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এটা শুধু ক্যাশ ডিভিডেন্ডের জন্য প্রযোয্য।