Logo

এপেক্স ফুটওয়্যারের ডিভিডেন্ড অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

সভায় কোম্পানির অন্যান্য আলোচ্যসূচীর পাশাপাশি ২০২২-২০২৩ অর্থবছরের ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

সভায় কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও অন্যান্য পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬