Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দর বাড়ার শীর্ষে রয়েছে এমবি ফার্মা লিমিটেড। মঙ্গলবার শেয়ারটির দর ৫৩ টাকা ৬০ পয়সা বা ৬.৮৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৩৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ১ হাজার ২৬৩ বারে ২৭ হাজার ৫১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৯ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭৬ টাকা ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১ হাজার ২৯৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের দর ২ টাকা ১০ পয়সা বা ৪.৬৮ শতাংশ বেড়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, মুন্নু অ্যাগ্রো, মেঘনা সিমেন্ট, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ণ লুব্রিকেন্টস, মুন্নু সিরাকিমস ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬