শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত স্টক ডিভিডেন্ড সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি আলোচিত বছরে ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক। কোম্পানিটির স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।