Logo

এপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

এপেক্স ফুটওয়্যার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহি ৩৮ হাজার ৫০০টি শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পাবলিক মার্কেটে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন এই উদ্যোক্তা পরিচালক। এর আগে ২৩ নভেম্বর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন এ উদ্যোক্তা পরিচালক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬