Logo

ইউক্রেন যুদ্ধে আরও ৩ হাজার যোদ্ধা পাঠানোর ঘোষণা রমজান কাদিরভের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

রুশ বাহিনীর পক্ষে ইউক্রেন যুদ্ধে আরও ৩ হাজার যোদ্ধা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার কাস্পিয়ান অঞ্চলের প্রদেশ চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই ঘোষণা দিয়েছেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত আস্থাভাজন এই নেতা সোমবার এক টেলিগ্রাম পোস্টে বলেন, ‘এই যোদ্ধাদের সবাই অত্যন্ত লড়াকু মানসিকতার লক্ষ্য অর্জনের প্রতি দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেকেই সেরা সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ইউক্রেনে গঠিত নতুন ইউনিটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ান ন্যাশনাল গার্ড ফোর্সের অধীনে তারা যুদ্ধ করবে।’

গত মে মাসে এক ঘোষণায় ‘পুতিনের পদাতিক’ নামে পরিচিত কাদিরভ বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনীতে মোট ২৬ হাজার চেচেন সেনা পাঠানো হয়েছে। এই সেনাদের মধ্যে প্রশিক্ষিত সেনা সদস্যদের সংখ্যা ১৪ হাজার এবং স্বেচ্ছাসেবী সেনা রয়েছেন ১২ হাজার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬