Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছেসেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। এদিন কোম্পানিটির ২৮ কোটি ১৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে ইয়াকিন পলিমার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক। কোম্পানিটি ২১ কোটি ৫০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: প্যাসিফিক ডেনিমস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এমারেল্ড ওয়েল, ডমিনেজ স্টিল, ফু-ওয়াং ফুড, অলিম্পিক এক্সেসরিজ এবং সী পার্ল রিসোর্ট।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬