Logo

বিকেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

গণতন্ত্রের ফেরিওয়ালা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই নাম ঘোষণা করা হবে।

দলটির দপ্তর থেকে জানানো হয়েছে, রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে গত শনিবার থেকে টানা চারদিন মনোনয়নপত্র বিক্রি ও জমা নেয় আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার থেকে টানা তিনদিন মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। সব শেষে আজ বিকেলে বৈঠক শেষে দলীয় কার্যালয়ে নাম ঘোষণার মাধ্যমে এ পর্ব শেষ হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬