Logo

বিদায়ী সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১২০টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে এমারেন্ড ওয়েলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির কমেছে ১৪.৬২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইউনাইটেড ইন্সুরেন্স ১২.৭০ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ১০.৩৪ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৪৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৮.৪৯ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৮.৩৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৮.২৭ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ৭.৮৫ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৭.৬৩ শতাংশ এবং এসকে ট্রিমসের ৭.৬২ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬