Logo

আজ মাঠে নামছে ম্যানসিটি-লিভারপুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ২০২০ সালে করোনা হানা দেয়ার পর থেকেই কেন যেন মিইয়ে যেতে শুরু করেছে লিভারপুল। গত মৌসুমে তো এতটাই পেছনে ছিল যে, চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। কোনোমতে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এবারের মৌসুমে কী লিভারপুল শিরোপা জিততে চায়? এখনও পর্যন্ত তাদের খেলা দেখে বলা যায়, ইয়ুর্গন ক্লপ সম্ভবদ ধনুর্ভঙ্গ পণ করেই মৌসুম শুরু করেছেন যে, তারা এবারের শিরোপা জিততেই চায়। তবে, সে জন্য অবশ্যই আজ ম্যানচেস্টার সিটির বিপক্ষে মহারণে জিততে হবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত শীর্ষ দুই দল ম্যানসিটি এবং লিভারপুল। ১২ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। এ দুই দলের মুখোমুখি লড়াইয়ে আজ যে জিতবে, তারাই নিরঙ্কুশভাবে শীর্ষে থাকবে। আজ ইত্তিহাদে মুখোমুখি হচ্ছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা এই দুই দল।

গত ছয় মৌসুমে একবারই শিরোপা উৎসব করতে পারেনি পেপ গার্দিওলার দল। সেবার তিন দশকের খরা কাটিয়ে লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। ২০১৮-১৯ এবং ২০২১-২২ মৌসুমেও তুমুল লড়াই করেও ১ পয়েন্টে সিটিজেনদের কাছে শিরোপা হারিয়েছিল অলরেডরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬