Logo

বিক্রেতা শূন্য ২ কোম্পানি

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের ২০ মিনিটের মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

তথ্য মতে, আজ বেলা ১০টা ২১ মিনিট পর্যন্ত প্যাসিফিক ডেনিমসের স্ক্রিনে ১৫ ৩৫ লাখ ৪৫ হাজার ৬৭৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় খুলনা প্রিন্টিংয়ের স্ক্রিনে ৪ লাখ ৭ হাজার ৯১৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ২২ টাকা ১০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬