Logo

জয় নিয়েই মাঠ ছাড়লেন মেসিরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন হারের সঙ্গী হলো ব্রাজিল। আজ বুধবার (২২ নভেম্বর) ঘটনাবহুল এক ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিখ্যাত মারাকানা স্টেডিয়াম ছেড়েছে মেসির আর্জেন্টিনা।

ব্রাজিলিয়ান ফুটবলার জোলিন্টন লাল কার্ড দেখায়, ম্যাচের শেষের ১০ মিনিট দশ জন ফুটবলার নিয়ে খেলতে হয় ব্রাজিলকে। ম্যাচ শুরুর আগে দর্শকদের মাঝে মারামারি, পুরো ম্যাচে ব্রাজিলের ফুটবলারদের বাজে খেলা, আর ফাউলের এক ম্যাচের শেষ দিকে ব্রাজিলের ১০ জনে পরিণত হওয়া – কী দেখেনি ফুটবলপ্রেমীরা।

যদিও উত্তেজনার এ ম্যাচে মাঠের খেলাটা তেমন জমে ওঠেনি। প্রথম হাফে অগোছালো ফুটবল খেলেছে দুদলের ফুটবলাররা। তবে দ্বিতীয় হাফে ওতামেন্দির করা গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচের ৬৩ মিনিটে লো সেলসোর নেয়া কর্নার থেকে হেড করে গোল করে দলকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন ঝাঁপ দিয়ে চেষ্টা করেছিলেন বলটা আটকাতে, তবে পারেননি।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬