Logo

আগামীকাল বন্ধ থাকবে ৭ কোম্পানি

trade sus
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২২ নভেম্বর, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- লুবরেফ বিডি, উসমানিয়া গ্লাস শিট, স্যালভো কেমিক্যাল, ন্যাশনাল ফিড মিল, জেএমআই সিরিঞ্জ, একমি ল্যাবরেটরিজ, মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।

তথ্য মতে, বুধবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬