Logo

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৫ কোম্পানি

স্পট মার্কেটে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২২ নভেম্বর, বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, ফ্যাস ফিন্যান্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, আমান কটন ফাইবার ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

কোম্পনিগুলোর মধ্যে স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ২৩ নভেম্বর, বৃহস্পতিবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর, রোববার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬