Logo

এবি ব্যাংক-এর রূপপুর উপশাখার উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের অন্তর্গত আইকে রোড সংলগ্ন মসকো টাওয়ারে রূপপুর উপ শাখার কার্যক্রম শুরু করেছে।

সোমবার (২০ নভেম্বর ২০২৩) তারিখে এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এবি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপশাখাটির উদ্বোধন করেন।

এছাড়া, উপশাখা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এবি ব্যাংকের পাবনা শাখার ব্যবস্থাপক, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬