Logo

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করল বিএনপি

নতুন কর্মসূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি।

আগামী বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্প্রতিবার (২২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। তবে জনস্বার্থে আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) কোনো কর্মসূচি থাকছে না বলেও জানিয়েছে বিএনপি।

এর আগে গত ২৯ অক্টোবর হরতাল এবং চার দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করে বিরোধী দলগুলো। আর বর্তমানে পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এ কর্মসূচি আগামীকাল (মঙ্গলবার) ভোর ৬টায় শেষ হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬