Logo

মিরপুরে বিআরটিসি বাসে আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে আবারও বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবারর (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর-১০ গোলচত্বরে আবারও বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন-৬ এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বাসটির অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬