Logo

মুনাফা ঘোষণা করল আইবিবিএল সেকেন্ড পারপেচ্যুয়াল বন্ড

শীর্ষ ২ ব্যাংকের একটি ইসলামী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইবিবিএল সেকেন্ড পারপেচ্যুয়াল মুদরাবা বন্ডের ট্রাস্টি ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য মুনাফা ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ের জন্য বিনিয়োগকারীদেরকে ৮.২২ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ১৯ নভেম্বর অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়। বন্ডটির ইস্যুয়ার হিসাবে কাজ করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বন্ডটির মুনাফা বরাদ্দের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর। বন্ডটির লেনদেনে কোনো দরসীমা না থাকায় আজ ফ্লোর প্রাইসে থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬