Logo

গত সপ্তাহে দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৫০টির দর বেড়েছে, ১০৫টির দর কমেছে, ২১৩টির দর অপরিবর্তিত ছিল এবং ৩৭টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে প্যাসেফিক ডেনিমসের (পিডিএল)। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮.২৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর বেড়েছে ২৪.৮৪ শতাংশ, খান ব্রাদার্স ২১.৬৩ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয় ১৪.০৪ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্স ১৩.৫৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইল ১২.৭৭ শতাংশ, ঢাকা ডাইংয় ১২.১২ শতাংশ, এসকে ট্রিমস ১০.৬২ শতাংশ, কর্ণফুলী ইন্সুরেন্স ১০.৪৮ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মা ৭.৮০ শতাংশ।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬